• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ  রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরুজা, সম্পাদক হাছনা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ২৪৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে পূর্ব ঘোষিত কমিটি সংশোধন করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ জাতীয়াতাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেশমা সুলতানা ও সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মনোনীত হয়েছেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হাছনা খাতুন। এছাড়া কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ছয়জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, তিনজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, দুইজন সহ-দপ্তর সম্পাদক, একজন অর্থ বিষয়ক সম্পাদক, একজন সমাজ সেবা বিষয়ক সম্পাদক ও সাতজন সদস্য রয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা আফরুজা আহমেদ বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল উপজেলার নারীদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে যুক্ত করতে নিরলস ভাবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা