আজকের তারিখ- Mon-20-04-2026
 **   বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী **   সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী **   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা **   মনোনয়ন না পেলেও থাকবেন উলিপুরবাসীর পাশে, অঙ্গীকারে নুর উন নাহার বেগম **   কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার **   কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-৯ **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে কোর্ট চত্বরে পৌঁছান তিনি। পরে বেলা ১১টা ২০ মিনিটে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সময় তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন। এর ....বিস্তারিত....

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

যুগের খবর ডেস্ক: আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের গণটিকা কার্যক্রম। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।জানা গেছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ....বিস্তারিত....

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

যুগের খবর ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত ....বিস্তারিত....

মনোনয়ন না পেলেও থাকবেন উলিপুরবাসীর পাশে, অঙ্গীকারে নুর উন নাহার বেগম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুর উন নাহার বেগমকে ঘিরে রাজনৈতিক আলোচনার পাশাপাশি তার ব্যক্তিত্ব, মনোভাব ও জনসম্পৃক্ততা নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে। মনোনয়ন পাওয়া বা না পাওয়ার গণ্ডির বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন একজন দায়িত্বশীল, মানবিক ও জনমুখী সমাজকর্মী হিসেবে—যার কাছে রাজনীতি মানে ....বিস্তারিত....

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৩, রংপুর। র‌্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে ....বিস্তারিত....

কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-৯

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ। পুলিশ জানায়, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে কুড়িগ্রাম সদর এলাকার কোর্ট চত্বর, নিউরন ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল ও জিয়া বাজার এলাকা থেকে চারটি মোটরসাইকেল চুরি ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )