আজকের তারিখ- Mon-20-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল “কড়াই বরিশাল চরে, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ‘স্পিরিট (SPiRiT)’ প্রকল্পের আওতায় এই সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকল্পটি অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএফ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং টেরেডেস হোমস (টিডিএইচ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।খেলা-ধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এবং তাদেরকে সহনশীল করে তুলতে এ প্রকল্প কাজ করে যাচ্ছেন।
শনিবার (১৮ এপ্রিল) চিলমারীর কড়াই বরিশাল চরে স্থানীয় “কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” মাঠে আনন্দঘন পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মেয়েদের খেলা-ধুলায় উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। খেলায় স্থানীয় কিশোরী ও যুবতীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, চরাঞ্চলের মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। বিশেষ করে ‘স্পিরিট’ প্রকল্পের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, হৃদয় মাহমুদ, স্থানীয় সংবাদকর্মী এবং স্পিরিট প্রকল্পের কর্মকর্তারা। মাঠের চারপাশে চরাঞ্চলের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। উপস্থিত জনতা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )