আজকের তারিখ- Sat-18-04-2026

কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় হাতের নাগালে ডিজেল না পাওয়ায় ব্যহত হচ্ছে কৃষি সেচ ব্যবস্থাপনার। বর্তমানে ডিজেল সংকটের পাশাপাশি বেশিরভাগ চরাঞ্চলে লোডশেডিং এবং বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ডিজেল সংকটে বিপাকে রয়েছে কৃষকরা। এদিকে পেট্রোল প্যাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহের কথা কৃষি বিভাগ নিশ্চয়তা দেয়া হলেও যোগাযোগ সমস্যা ও বাড়তি ভোগান্তির কারণে কৃষকরা হতাশ।
জানা গেছে, কৃষি প্রধান কুড়িগ্রাম জেলায় ১লক্ষ ৫৭ হাজার হেক্টর কৃষিজমি রয়েছে। এরমধ্যে ডিজেল চালিত সেচের আওতায় কৃষি জমি রয়েছে ৩০ হাজার হেক্টর। চলতি বছর রবিশষ্যের আওতায় পরেছে ৯ হাজার ৩৭৮ হেক্টর জমি। চরাঞ্চলসহ এসব কৃষি জমিতে চাষ করা হচ্ছে মরিচ, বেগুন, লাউ, কুমড়া, পটল, করলা, বরবটি, ঝিংগা, ঢেড়শসহ একাধিক শাকসবজি। এসব জমিতে মাঝে মধ্যে সেচ দিতে হয়। কিন্তু হাতের নাগালে ডিজেল না পাওয়ায় বিপাকে পরেছে চাষীরা। ফলে সেচ কার্যক্রম কিছুটা থমকে গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের সবজিচাষী আব্দুল আউয়াল জানান, এখন হাট-বাজারে ডিজেল পাওয়া যাচ্ছে না। শহরে গিয়ে আনতে অনেক ভোগান্তি ফলে জমিতে সেচ দিতে পারছি না।
ওই গ্রামের বেল্লাল হোসেন জানান, এখন আমার পানি লাগতাছে কিন্তু ডিজেল সংকটে পানি দিতে পারতাছি না। এখন বৃষ্টির পানির ভরসায় আছি।
দক্ষিণ নওয়াবশ গ্রামের বক্তার আলী জানান, আমাদের এখানে ধরলা নদীর চরে প্রায় ৪০ একর জমিতে সবজি চাষ করা হয়। এখানে কোন কারেন্টের ব্যবস্থা নেই। তেল-সারেরও দাম বৃদ্ধি, ডিজেলও পাচ্ছি না। এবারকার সিজনে আমরা সেরকম সফলতা পাচ্ছি না।
এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে জেলায় ডিজেল সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয় এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশনা রয়েছে কৃষকদের ডিজেল পেতে কোথাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা কৃষকদের সহযোগিতা করবেন এবং নিরবিচ্ছিন্ন সেচ কাজে তাদেরকে তেল সরবাহ করবেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )