বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি বর্তমানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য।
মুক্তি জানান, শিল্পী সমিতিকে আরও সক্রিয় করা এবং সদস্যদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়াই তার মূল লক্ষ্য।
মুক্তি বলেন, “বিগত সময় আম্মা শিল্পী সমিতির কমিটিতে ছিলেন। ওনার চাওয়া শিল্পীদের জন্য আমি যেন ভালো কিছু করি।”
জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।








Leave a Reply