আজকের তারিখ- Sat-18-04-2026

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

আব্দুল লতিফ , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল র‍্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই এপ্রিল শুক্রবার  ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে।
শুক্রবার সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে সাইকেল র‍্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মাকসুদা আজিজ লাইব্রেরীতে এসে শেষ হয়। পরে লাইব্রেরীর কনফারেন্স রুমে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং খ-গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতার ক-গ্রুপে প্রথম স্থান অর্জন করে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার তাহসিন লুবাবা, দ্বিতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ শাহাদ মিনান এবং তৃতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুমাইয়া জান্নাত অনা। অপরদিকে খ-গ্রুপে প্রথম স্থান অর্জন করে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তানজিদ হাসান নিরব, দ্বিতীয় স্থান অর্জন করে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নাহিদ হাসান এবং তৃতীয় স্থান অর্জন করে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সাব্বির আহমেদ ধ্রুব। বিজয়ীদের বই, ঘড়ি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল ও মিন্টু সহ অন্যান্য ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )