আজকের তারিখ- Mon-20-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া,চরভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করছে উপজেলা বিএনপি। গতকাল সোমবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ‍্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

ওই তিনটি ইউনিয়নেই ৩১ সদস‍্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি দেয়া হয়েছে। পাইকেরছড়া ইউনিয়নে আবুল কাশেমকে আহবায়ক, মতিয়ার রহমান সাবেক ইউপি সদস্যকে সদস্য সচিব,  চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে আহবায়ক, লুৎফর রহমানকে সদস‍্য সচিব এবং তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহবায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।  পাইকেরছড়া ইউনিয়নে বিএনপির নব নির্বাচিত আহবায়ক আবুল কাশেম, চরভূরুঙ্গামারী ইউনিয়নে নব নির্বাচিত আহবায়ক শাহজালাল এবং তিলাই ইউনিয়নে

বিএনপির আহবায়ক আবুল কালাম উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা বিএনপি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি দিয়েছেন।আমরা আশা করছি আমাদের এই কমিটি আগামী দিনগুলোতে দলের সবাইকে সাথে নিয়ে দলের সন্মানিত চেয়ারম‍্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ও দেশ পূর্নগঠনে এগিয়ে যাব ইন্নশা আল্লাহ।

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন, উপজেলার ১০ টি ইউনিয়নের মধ‍্যে আমরা তিনটি ইউনিয়নে দলের নেতাদের অতীতের ত‍্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক পর্যলোচনা করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছি। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতেও শীঘ্রই আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )