স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ (জামান), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ৫৩টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা কার্যক্রমের পরিবার প্রতি ৫০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।








Leave a Reply