আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

চিলমারীতে নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতির ঘটনায় ৪ পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে নৈশ প্রহরীকে হত্যা করে তিন দোকান ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চিলমারী মডেল থানার ৪ পুলিশকে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
ক্লোজডকৃতরা হলেন, এস আই নজরুল ইসলাম, পুলিশ কনস্টেবল আফতাব, মামুন ও ড্রাইভার রেজাউল। ঘটনার দিন ৫ জানুয়ারী রোববার রাতে উপজেলার জোড়গাছ বাজার এলাকায় ওই ৪ পুলিশের ডিউটি ছিল।
জানা গেছে, গত রোববার (৫ জানুয়ারী) রাতে উপজেলার জোড়গাছ নতুন বাজারের নৈশ প্রহরী এরশাদুল হক (৫৫) কে শ্বাসরোধে হত্যা করে তিনটি দোকান ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এসময় তিন দোকান মিলে ক্যাশসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায় ডাকাতরা। ওই রাতে চিলমারী থানার নিয়মিত নাইট পেট্রোল ডিউটি ওই চার পুলিশের উপর ন্যাস্ত ছিল। নাইট পেট্রোল ডিউটি থাকা সত্বেও নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটায় চার পুলিশকে পুলিশ সুপারের নির্দেশে ক্লোজ করা হয়েছে। চিলমারী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, এস আই নজরুলসহ ৪পুলিশকে জিজ্ঞাসবাদের জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ লাইনে ডেকে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )