আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে দিনব্যাপি উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা,প্রি ক্যাডেট মাদ্রাসা,ইসলামী আন্দোলন বাংলাদেশ,প্রাথমিক শিক্ষক সমাজ ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় সর্বস্তরের মুসলিম জনতা ও প্রি ক্যাডেট মাদ্রাসার ব্যানারে উপজেলার কলেজমোড় এলাকা থেকে দু’টি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল দুটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এদিকে বেলা দুটায় থানাহাট বাজার মসজিদের সামন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখা ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় এবং বেলা ৩টায় উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল মসজিদের ইমাম মামুনুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহমেদ, শিক্ষক আশিকুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুব আন্দোলনের সভাপতি হুসাইন আলী আবিদ,সাধারন সম্পাদক আশিকুল ইসলাম,শিক্ষক নজরুল ইসলাম, লায়ন, এখতেখার উ্িদ্দন রাখী, সাজেদুল ইসলাম সাজু, সাদেকুর রহমান, ওবাইদুল মুনির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )