আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ভারতীয় বিএসএফ‘র হাতে আটক চিলমারীর ৭ মৎস্য শিকারীর পরিবারের মানবেতর জীবনযাপন

স্টাফ রিপোর্টার: ভারতীয় মৎস্য শিকারীর প্ররোচনায় মৎস্য শিকারের জন্য ভারতে যাওয়ার প্রাককালে গত ৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৭ মৎস্য শিকারী এখন ভারতের জেলহাজতে মানবেতর জীবনযাপন করছেন। আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় থানা থেকে ছাড়া পাওয়া বাংলাদেশী এক আসামীর কাছে দেয়া চিরকুটে উক্ত জেলহাজতে আটক মীর জাহান তার স্ত্রীর কাছে জানিয়েছেন যে, এপ্রিল মাসের মধ্যে তাকে জেলখানা থেকে উদ্ধার করতে না পারলে তার স্থায়ী সাজা হয়ে যাবে। অপরদিকে উক্ত মৎস্যজীবি ৭ জেলের স্ত্রী, ছেলে-মেয়ে ও মা বাবাসহ পরিবার পরিজনেরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের আমির আলীর স্ত্রী জোসনা বেগমের সাথে কথা বলে জানা যায়, তার স্বামী মৎস্য শিকারের জন্য এলাকার মৎস্যজীবিদের সাথে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতীয় সীমান্তে মাছ শিকার করতে গেলে ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়েছেন। এছাড়াও রাসেল মিয়া (৩৫) পিতাঃ মৃত আবুল হোসেন, বিপ্লব মিয়া (৪৫), পিতাঃ বাহাদুর মিয়া, মীর জাহান (৪৫) পিতাঃ শামছুল হক, বকুল মিয়া (৩৫) পিতাঃ মৃত এছাহক আলী, আঙ্গুর আলী, পিতাঃ জরিপ উদ্দিন, চাঁন মিয়া, পিতাঃ ছলিম উদ্দিন সকলেরেই পরিবার পরিজনের সাথে কথা হলে তারা সবাই বলেন, নভেম্বর মাসের ৩ তারিখ বাড়ী থেকে ভারতে রওনা হয়ে পরদিন ৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে তারা সীমান্তে বিএসএফ এর হাতে আটক হয়ে মেঘালয়ের কালাইরচর পেট্রোল থানা আমপাতিতে রয়েছেন। ৭ টি নিরীহ পরিবার পরিজনের পক্ষ থেকে এলাকার মেম্বার, চেয়ারম্যান, ইউএনও ও ডিসি মহোদয় বরাবর আবেদন করলে তারা ঐ সকল পরিবারের মাঝে নগদ কিছু টাকা ও চাল বিতরন করলেও মৎস্য শিকারীদের উদ্ধারের কোন প্রকার পদক্ষেপ নেননি। মা-বাবা, স্ত্রী ও সন্তানরা তাঁদের বাবাকে ফিরে পেতে চান। উক্ত পরিবারগুলোর একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি দীর্ঘ সাড়ে ৫ মাস বাড়ীতে না থাকায় পরিবার পরিজনরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এমনকি ছেলে মেয়েদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এসব ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলার সময় তারা হাউমাউ করে কেঁদে ফেলেন ! তারা যেকোন ভাবেই হোক ভারতের জেলখানা থেকে আটক ৭ জনকে ছাড়িয়ে আনার জন্য বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের নিকট করুণ আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রুকুনুজ্জামান স্বপন জানান, বিষয়টি আমি শুনেছি। রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, ভুক্তভোগীদের যাবতীয় সহযোগিতা করতে আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্ঠা চলছে। ভুক্তভোগী পরিবারের মাঝে ইতিপুর্বে জেলা প্রাশাসকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ২০০০/- (দুই হাজার) টাকা প্রদান করা সহ চাল সরবরাহ করা হয়েছে। ফলে বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালায়ের উদ্ধর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )