আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সহকারী ভূমি কর্মকর্তার ঘুষের ভিডিও নিয়ে তোলপাড়

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডলের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে ভুক্তভোগী ও কর্মকর্তার কথোপকথন এবং ১১হাজার টাকা গুণে নেয়ার দৃশ্যটি নিয়ে তোলপাড় পুরো জেলা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,বন্দবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পরিষদের একটি বিশ্রাম কক্ষে বিছানার ওপরে বসে সিগারেট খাচ্ছেন। এসময় হাস্যোজ্জল অবস্থায় জনৈক ব্যক্তির নিকট হতে জমির কাগজপত্র দেখেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডল। কথোপকথনের এক পর্যায় তাকে ৫শত টাকার নোট গুণে মোট ১১হাজার টাকা দেন এক ব্যক্তি। এসময় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডল টাকা গুণে নেয়ার সময তিনি বলেন, বেশি করে দেন। বড় স্যারের কাছে গেছেন যহন। কাল না কলেন ১৫ দিমু। টাকা দেয়া ব্যক্তি বলেন, কো, আপনি শুনতে ভুল করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিও-র সূত্র ধরে বন্দবেড় ইউনিয়নের চর বন্দবেড় গ্রামের আব্দুল্লাহেল কাফী ঘুষের টাকা লেনদেনের ভিডিও-র সত্যতা স্বীকার করে বলেন,আমার ৩ একর সাড়ে ৪শতক জমির খাজনা দিতে বন্দবেড় ইউনিয়ন ভূমি অফিসে যাই। সেখানে ভূমি কর্মকর্তা আমার কাছে সরকারি হিসেব অনুযায়ী ১ লাখ ১২ হাজার টাকা খাজনার হিসাব দেন। এসময় আমি বলি-২০২৪ সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে। এতো টাকা কীভাবে হয়? পরে ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডল আমাকে আড়ালে ডেকে নিয়ে এক লাখ টাকায় নিষ্পত্তি করে দিতে চান। পরে দরকষাকষি করে ৭১হাজার টাকা রফাদফা হয়। গত মাসে আমি তাকে ৬০হাজার টাকা পরিশোধ করেছি। গত সপ্তাহে বাকি ১১হাজার টাকা তার খাস কামরায় দিয়েছি। এসময় কে বা কারা ভিডিও করেছে  আমি জানিনা। তবে ভূমি কর্মকর্তার কাছে যখন খাজনার দাখিলা নেই। সেখানে দেখতে পাই ২০২৪-২০২৫ অর্থবছরে মাত্র এক হাজার ৫০৫ টাকা পরিশোধ দেখিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি কোথাও অভিযোগ করেননি বলেও নিশ্চিত করেন।
এই বিষয়ে বন্দবেড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম মন্ডল বলেন, আব্দুল্লাহেল কাফীর সাথে আমার নানা-নাতীর  সম্পর্ক। প্রয়োজনে অনেক সময় তার সাথে আমার আর্থিক লেনদেনের ব্যাপার হয়ে থাকে। গত সে আমার নিকট হতে ২০হাজার টাকা নিয়েছিল। দুই কিস্তিতে ১০হাজার করে সেই টাকা আমাকে পরিশোধ করেছে। ভিডিওতে টাকা নেবার বিষয়টি তিনি স্বীকার করলেও কি জন্য নিয়েছেন তা মনে নেই বলে জানান। তবে তিনি খাজনার ৭১হাজার টাকা নেবার কথা অস্বীকার করেন।
এই বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদারকে একাধিবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এই বিষয়ে রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ভুক্তভোগী আমার কাছে কিংবা ইউএনও’র কাছে কোন অভিযোগ করেনি। তবে ভিডিও-র বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )