আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

রাজিবপুর হাসপাতালের ভোগান্তি নিরসনে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চরাঞ্চল ঘেরা নদী বিচ্ছিন্ন দুর্গম উপজেলা চর রাজিবপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনম’ না থাকায় ও নানা ভোগান্তি নিরসনে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনার প্রতিবাদে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির আয়োজন করে এসএসসি ব্যাচ ২০১১ ও সচেতন নাগরিক সমাজ। সভাপতিত্ব করেন আল আমিন।

তিনি জানান, আগামী ৭দিনের মধ্যে অবস্থাপনার সুষ্ঠু প্রতিকার না হলে বৃহত্তম আন্দোলন করে দাবি আদায় করবো।

এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, কোদালকাটি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আমিনুর রহমান, চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্নসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা জানান, গত ৫ আগস্ট শিবেরডাঙ্গী গ্রামের যুবক মজনুকে সাপে কামড় দিলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই অপ্রতুল চিকিৎসাসেবা ব্যবস্থা নিয়ে গোটা এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, রাজিবপুর একটি নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকা। চরাঞ্চলে সাপের উপদ্রব চরম। অথচ এত ঝুঁকিপূর্ণ এলাকায় সাপের কামড়ের জরুরি চিকিৎসা উপকরণ না থাকা চরম অবহেলার পরিচায়ক।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, “আর কোনো মজনুর জীবন যেন অকালে ঝরে না পড়ে। চিকিৎসা পাওয়া আমাদের মৌলিক অধিকার।”

বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা বিষয়টিকে মানবিক সংকট হিসেবে দেখছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার জাহান বলেন অভিযোগ গুলো শুনেছি ইতিমধ্যেই সিভিল সার্জন স্যারেকে অবগত করেছি। আগামী রবিবার চিকিৎসক এবং সমস্ত স্টাফদের ডেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )