আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে চিরকুট পাঠিয়ে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত ইসলামীর এক কর্মীকে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। হুমকি পাওয়া ওই জামায়াত কর্মীর নাম শাহ আলম। এঘটনায় শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। গত শুক্রবার সন্ধ্যায় কে বা কারা তার ভাড়া বাসার বেলকনিতে একটি চিরকুট রেখে যায়। সাদা রঙের সেই চিরকুটে লাল কালিতে পুতুল আকৃতির ছবির ওপর ইংরেজিতে লেখা ছিল আই কিল ইউ। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শাহ আলম ও তার পরিবার। আতঙ্কিত পরিবারের সদস্যরা যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।
হত‍্যার হুমকি পাওয়া শাহ আলম বলেন, ব‍্যবসা ও একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনার জন‍্য উপজেলা সদরের দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড) এলাকার জনৈক জোবাইদুল ইসলামের বাড়ির নিচতালায় ভাড়া থাকি। জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী বাসার বেলকনিতে একটি চিরকুট দেখতে পায়। সেই চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে আই কিল ইউ লেখা ছিল। আমি তখন বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পথিমধ্যে নাগেশ্বরীতে পৌছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। তৎক্ষনাৎ ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এঘটনায় আমারা আতঙ্কে আছি।
ভূরুঙ্গামারী থানার  ওসি আজিম উদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটের বিষয়ে তদন্ত চলছে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )