আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমান দেশে ফিরে কবে ভোটার হবেন, জানালেন সালাহউদ্দিন

যুগের খবর ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। মনোনয়নপত্র জমাদানে মামলাসংক্রান্ত তথ্য নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমরা অনেকে জানিও না, কার কোথায় কত মামলা হয়ে আছে। সার্টিফাইড কপি না চাইতে ইসিকে অনুরোধ করেছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বলবে, সেভাবে সহযোগিতা করবে সরকার। আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হবে।’
এদিকে দেশের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
৭৮ বছর বয়সে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান বাস্তবতায় তার প্রতিফলন দেখছেন না।
সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এটি শুধু নির্দিষ্ট কোনো গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে মানুষের স্বাধীনভাবে চিন্তা করা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই চেতনাতেই আজ আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের ঐক্য অপরিহার্য।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )