আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নানা আয়োজন ও উৎসাহের মধ্য দিয়ে চিলমারী প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ ফেব্রæয়ারি বেলা ১১টায় প্রেসক্লাবের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল বারি সরকার। বিশেষ অতিথি হিসেবে সদস্য সচিব আবু হানিফা ও যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সাবেক সভাপতি রাশেদুল আলম বাদল।
এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্মণ, ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু প্রমূখ। ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দীর্ঘ পথচলায় চিলমারী প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে ভূমিকা রেখে চলেছে।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )