আজকের তারিখ- Fri-24-04-2026
 **   উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি **   দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান **   ভূরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ **   প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না কুড়িগ্রামের জান্নাতি **   রাজারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের **   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত **   শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী **   চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত **   কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার **   উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান

রাজারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় সাজু মিয়া (৫০) নামের এক ভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজারহাট-নাজিমখান সড়কের মিলেরপাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখান থেকে রাজারহাটগামী একটি মালবোঝাই ট্রাক মিলেরপাড় বাজারে পৌঁছালে পথচারী ভ্যানশ্রমিক সাজু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে এলাকাবাসীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজু মিয়া উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক মিলেরপাড় গ্রামের মৃত শরিয়ত উল্লাহর ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে বাজারের দিকে আসছিলেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তবে নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। এছাড়া দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )