আজকের তারিখ- Fri-24-04-2026
 **   উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি **   দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান **   ভূরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ **   প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না কুড়িগ্রামের জান্নাতি **   রাজারহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের **   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত **   শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী **   চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত **   কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার **   উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান

দলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ‘শিল্পী’ দিলরুবা খান

বিনোদন ডেস্ক : কোনো তারকা শিল্পীই এবারে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পাননি। এতে অনেকে কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। তবে ওসব কষ্ট আমলে না নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্ট করেছে দলে তারকা নয়, ত্যাগীদের নিয়ে রাজনীতি করতে চায় দলটি। তারকাখ্যাতিকে আগলে রেখে যারা রাজনীতি করতে পারবেন ভবিষ্যতে তাদের মুল্যায়ন করবে দল। এমন বার্তার পক্ষে প্রথম কোনো তারকাশিল্পী প্রকাশ্যে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ‘পাগল মন’খ্যাত দিলরুবা খান। তিনি নিজের ওয়ালে এ নিয়ে একটি নাতিদীর্ঘ পোস্টও দেন।
এতে তিনি লিখেন- “আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আপনারা যারা বিএনপি দলের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। এই অর্জন শুধু ব্যক্তিগত নয় এটি দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও আদর্শের স্বীকৃতি।”
“আমিও গত ১১ এপ্রিল দলীয় ফর্ম সংগ্রহ করেছিলাম। কিন্তু গভীরভাবে ভেবে দেখেছি যারা বছরের পর বছর রাজপথে থেকেছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরই এই সম্মান প্রাপ্য। সেই বিশ্বাস থেকেই আমি মনোনয়ন জমা দিইনি। আমার এই সিদ্ধান্ত দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই নেওয়া।”
“আমি একজন সাধারণ কণ্ঠশিল্পী। হয়তো রাজপথে মিছিল করিনি, কারাবাস বরণ করিনি কিন্তু আমার কণ্ঠ, আমার গান এই ছিল দলের জন্য আমার সামর্থ্য অনুযায়ী অবদান। শব্দ আর সুরের ভেতর দিয়ে আমি সবসময় দলের আদর্শকে ধারণ করার চেষ্টা করেছি।”
“২০০১ সালের নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছা নিয়ে মনোনয়ন চেয়েছিলাম বিএনপি থেকে। সেই সময়ে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন সঙ্গে ছিলেন তৎকালীন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যরা। দেশনেত্রী সেদিন আমাকে যে কথাগুলো বলেছিলেন তা আজও আমার মনের মধ্যে আছে। সেই কথাগুলো আমি সযত্নে ধারণ করে রেখেছি। কোনো একদিন যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তখনই কেবল সেই কথাগুলো তার কাছেই ব্যক্ত করতে চাই।”
সর্বশেষ দলকে সমর্থন দিয়ে লিখেন, “দলকে ভালোবাসি, এ ভালোবাসা কোনো পদ-পদবীর উপর নির্ভরশীল নয়। সারাজীবন আদর্শের পাশে ছিলাম, থাকব ইনশাআল্লাহ।”
“বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )