স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে বিবাহিত শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হয়েছে।
জানা যায়, উপজেলার ছোটকুষ্টারী গ্রামের মোঃ হাসান উদ্দিনের ছেলে তিন সন্তানের জনক মোঃ রুহুল আমিন (৪২) বুধবার গভীর রাতে তার বিবাহিত শ্যালিকা মোছাঃ নারগিস বেগম (২১) কে নিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগে জনৈক ব্যক্তির সাথে মোছাঃ নারগিছ বেগমের বিবাহ হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, রুহুল আমিন একজন অটোচালক, দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।








Leave a Reply