আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রৌমারীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে গাছবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ১২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়ন গাছবাড়ী গ্রামের কাজাইকাটা সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১ শত ২০ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে ছিলো, ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১টি লাচ্ছা প্যাকেট, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক প্যাকেট গুরা দুধ ও সাবান ১ টি ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিঃ সাহাবুল আলম মাষ্টার,হাবিবুর রহমান মেম্বার, আব্দুর রাজ্জাক(শ্রমিক ইউনিয়ন এর সভাপতি), ডাঃ আবেদ আলী, সিএইচসিপি জয়নুল,মাওলানা জুলফিকার, মফিউর রহমান, সোরয়ার, মোকলেছুরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, গাছবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশন প্রায় এলাাকার মানুষের বিপদে আপদে পাশে থাকে এবং বিভিন্ন ভাবে অসহায় পরিবারকে সহযোগীতা করেন। প্রতি বছর এলাকার দুস্থদের সহযোগীতার জন্য সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ নিয়ে থাকেন। এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্যই এমন সংগঠন করা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে অনেক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন মাহমুদ তিনি বলেন, আমাদের এই কার্যক্রম চলমান আমরা বিভিন্ন সংকট মূহুর্ত মানুষের পাশে থাকবো । আমরা প্রতি ঈদে ও সংকটের সময় পাশে থাকি। ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলাম।
উপজেলার গাছ বাড়ি বাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল রাজ্জাক বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করি অসহায় মানুষকে সহযোগিতা করতে। আমাদের এই সহযোগীতা অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )