আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শাবানা ‘ভদ্রমহিলা’, পরীমনি ‘মহিলা’: বিপ্লব চট্রোপাধ্যায়

বিনোদন ডেস্ক: ১৩ সেপ্টেম্বর ২০১৬ সাল। ওয়াজেদ আলি সুমন পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘রক্ত’। এই ছবি দিয়েই যৌথ প্রযোজনার ছবিতে পা রাখেন হালে পুলিশ কাস্টডিতে থাকা পরীমনি। সেই ছবিতে আরো অভিনয় করেছিলেন ভারতীয় বরেণ্য অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।
ছবিতে নাচের একটি দৃশ্যে তাদের এক সঙ্গে দেখা গিয়েছিল। এই মুহূর্তে পরীমনি দুই বাংলার সংবাদমাধ্যমের শিরোনামে। তাকে নিয়ে রটনা কতটা সত্যি? কতটাই বা গুঞ্জন? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রবীণ অভিনেতার সঙ্গে। নাম শুনেই বিপ্লব সাফ জানিয়েছেন, ‘ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনও প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!’
নিজের বক্তব্যে অনড় বিপ্লব এর পরেই নাম নেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী শাবানার। অভিনেতার দাবি, ‘শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। তার স্বামীর সঙ্গেও আলাপ আছে। তারকা দম্পতির কোনও তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’
জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজ প্রযোজিত ওই ছবিতে বিপ্লব ছাড়াও ছিলেন আশীস বিদ্যার্থী, মেঘনা হালদার, রাজা দত্ত। নাচের দৃশ্য শ্যুট হয়েছিল ঘুষুড়ির ডকে।
মাত্র একটি ছবিতে কেবল নাচের দৃশ্যে অভিনয় করে কী ভাবে বিপ্লব বুঝেছিলেন, পরীমণি ‘ভদ্র’ নন এমন তীর্যক প্রশ্ন রেখেছেন আনন্দবাজার অনলাইন। যদিও এমন প্রশ্নের জবাব মেলেনি বিপ্লবের তরফ থেকে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )