• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন নাগেশ্বরীতে এক মাসে ভেঙেছে তিন শতাধিক ঘরবাড়ি উলিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না রাজারহাটে ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শনে ইউএনও, গঠন হলো তদন্ত কমিটি আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন কুড়িগ্রামের দুই যুবক

শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই এমপি আনোয়ারুল

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে তুলবে। ৪ই মে সোমবার দুপুর বারোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এ আহ্বান জানান।
উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ওসি আজিম উদ্দিন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরণ, শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন, সুস্থ জাতি গঠন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা