• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

মেসিকে আটকাতে সুইজারল্যান্ডের যত পরিকল্পনা

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সুইজারল্যান্ড। তবে কোয়ার্টার-ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বি। তবু মেসিকে আটকানোর পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী সুইস দল।
মেসির প্রভাব কমানোর পরিকল্পনা নিয়ে কোচ ইয়াকিন বলেছেন, প্রথমত, বলের দখল ধরে রাখাই হবে সবচেয়ে কার্যকর উপায়, বল আমাদের দখলে থাকলে মেসিও খুব বেশি কিছু করতে পারবে না। আমরা নিজেদের খেলাই খেলতে চাই এবং তাকে বল নিয়ে খেলার সুযোগ দিতে চাই না।
তার পর আরও বিকল্পের কথা উল্লেখ করেন তিনি, অনেক সমাধান আছে। আমরা সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করার চেষ্টা করছি। মাঠে আমরা একটি ইউনিট হিসেবে খেলবো। ভালো পাস খেলবো এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাই লাইনে চাপ তৈরি করবো।
এবারের বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করা মানজাম্বি শেষ ষোলোর ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। সুইস কোচ মুরাত ইয়াকিন জানান, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও তাকে মাঠে ফেরানো সম্ভব হয়নি, তাকে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না।
অন্যদিকে, অধিনায়ক গ্রানিত জাকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সব মনোযোগ আর্জেন্টিনাকে হারানোর দিকেই। লিওনেল মেসিকে ঘিরে অতিরিক্ত ভাবনার কোনো সুযোগ নেই।
সম্প্রতি জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেহমান মন্তব্য করেছিলেন, সুইস ফুটবলাররা নাকি মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং ম্যাচ শেষে তার জার্সি নেওয়াই যেন তাদের লক্ষ্য।
এ প্রসঙ্গে জাকা বলেছেন, মানুষ আমাদের নিয়ে কী বলছে, সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে পারি। এর বাইরে আর কিছু গুরুত্বপূর্ণ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা