• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

ভূরুঙ্গামারীতে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন , ১০০ বস্তা সার উদ্ধার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি : / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী তে বিক্ষুব্ধ কৃষক কর্তৃক শিলখুড়ি ইউনিয়নের বিএডিসি ডিলারের গুদাম ঘরের বেড়া ভেঙ্গে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী কমিশনার( ভূমি) কে সভাপতি করে কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, ইতোমধ্যে লুট হওয়া ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এব্যাপারে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।  তদন্ত কমিটিকে আগামীকাল সোমবারে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।  তিনি জানান পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে।  পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার, সারডিলার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা