• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে লুট হওয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম):    / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার তাইফুর রহমানের গুদাম থেকে কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক সার লুট করে প্রশাসনকে বেকায়দায় ফেলার একটি অপচেষ্টা উপজেলা প্রশাসনের কঠোর ও দ্রুত পদক্ষেপে ব্যর্থ করে দিয়েছে । সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং স্থানীয় প্রশাসনকে অস্থিতিশীল ও চাপে ফেলার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছিল বলে জানা গেছে।
​ঘটনার পরপরই উপজেলা প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথের সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন এবং সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ,প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক,অন্যান্য ইউনিয়নের সার ডিলার,গণমাধ্যমে কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মহোদয়ের প্রত্যক্ষ সার্বিক দিকনির্দেশনায় দ্রুত অভিযান পরিচালনা করে লুট হয়ে যাওয়া সারের অধিকাংশ  উদ্ধার করা হয় এবং অবশিষ্ট সার উদ্ধারে প্রশাসন ও স্থানীয় বিএনপি জোর তৎপরতা চালাচ্ছে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
​উপজেলা কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, এলাকায় বর্তমানে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সার সংকট এড়াতে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরও অতিরিক্ত সার বরাদ্দের পূর্ণ আশ্বাস প্রদান করেছেন। এই ঘটনার নেপথ্যের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা