• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:দীর্ঘ ১৫ বছরের রাজ্য শাসনের অবসান হলো তৃণমূল কংগ্রেসের। প্রথমবারের মতো বাংলায় ফুটছে ‘পদ্ম’। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৪ মে) নিজের স্যোশাল মিডিয়ায় এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে। সেই সঙ্গে বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।’
পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানিয়ে তিনি আরো বলেন, জনগণ বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সব স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ৮৯টি আসনে এগিয়ে লড়াই চালানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা