• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি

আন্তর্জাতিক ডেস্ক / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য এই বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ইউক্রেন সংঘাত অবসানের উপায় খুঁজে বের করতে পুতিন এমন বৈঠকের প্রস্তাব দিয়েছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে প্রকাশের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, যেহেতু তিন দেশের রাষ্ট্রপ্রধানেরই চীনে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এমন একটি সম্ভাব্য বৈঠকের বিষয় উত্থাপিত হয়েছিল। তবে বৈঠক কিংবা এর সম্ভাব্য এজেন্ডা ও বিষয়বস্তু নিয়ে নির্দিষ্ট কোনও প্রস্তাব বা চুক্তি নিয়ে কেউ আলোচনা বা পেশ করেনি।ইউক্রেনের সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে পেসকভ জানান, যেকোনও চূড়ান্ত শান্তি চুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে যুক্ত করা আবশ্যক।
তিনি বলেন, অবশ্যই, কিয়েভের দায়িত্ব নিতে প্রস্তুত এমন কারও অংশগ্রহণ ছাড়া চূড়ান্ত সমাধান অসম্ভব।এদিকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য এই বৈঠকের ধারণার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ দ্রুত শেষ করতে সাহায্য করতে পারত। কিন্তু রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক উল্টো ফল দেবে—এটি পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়া এখনো আগের মতোই বিপরীত মেরুতে অবস্থান করছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা