• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ, কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন, শ্রমিক সংকটে আমন ধান কাটায় বিলম্ব কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে

রবীন্দ্রনাথের মৃণালিনী হলেন সামিয়া অথৈ

Reporter Name / ৩৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: রবীন্দ্রনাথের মৃণালিনী হলেন সামিয়া অথৈ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করেছেন একই শিরোনামের নাটক। চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। গল্পের মূল চরিত্র মৃণালিনীর ভূমিকায় অভিনয় করেছেন অথৈ। নাটকটির শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জে।
স্ত্রীর পত্র গল্পটি মূলত পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল ভেঙে জেগে ওঠা এক নারীর আত্মোপলব্ধি, ব্যক্তিস্বাধীনতা এবং প্রতিবাদের গল্প। পনেরো বছর সংসার করার পর স্বামীকে লেখা এক পত্রের মাধ্যমে মৃণালিনী তার অবদমিত জীবনের অভিমান, প্রতিবাদ এবং দাসত্ব থেকে মুক্তির ঘোষণা দেয়। বিন্দু নামের এক অনাথ, অসহায় মেয়ের আত্মহত্যা মৃণালিনীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। সংসার ও শ্বশুরবাড়ির চাপে পিষ্ট মৃণালিনী বুঝতে পারে, সে কেবল সংসারের শৃঙ্খলে আবদ্ধ একজন দাসী মাত্র। তাই সে প্রচলিত সংসারের দাসত্ব থেকে নিজেকে মুক্তির ঘোষণা দেয় এবং নতুনভাবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে শ্বশুরবাড়ি ত্যাগ করে।
স্ত্রীর পত্র নাটকে বিন্দুর চরিত্রে অভিনয় করেছেন শখ। অন্যান্য চরিত্রে আরেফিন জিলানী, সূচনা শিকদার, তূর্য, নয়ন প্রমুখ। মৃণালিনী চরিত্রে অভিনয় প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অসাধারণ একটি গল্পের মূল চরিত্রে কাজ করা যেকোনো অভিনেত্রীর জন্যই আনন্দের। দারুণ এক অভিজ্ঞতা। ভীষণ কৃতজ্ঞ নির্মাতা অরুণ চৌধুরীর কাছে। তাঁর সঙ্গে কাজের এই যাত্রা সব সময়ই স্মরণীয় হয়ে থাকবে।’
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বরাবরই আমাকে ভীষণ টানে। আর এই গল্পটি তো এখনো সমসাময়িক। চেষ্টা করেছি সুন্দর একটি নাটক নির্মাণের। অথৈ সুন্দর অভিনয় করেছে। বাকিদের অভিনয়ও খুব ভালো হয়েছে।’
স্ত্রীর পত্র নাটকটি প্রচারিত হবে আগামীকাল পঁচিশে বৈশাখ, বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা