• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১১১ বাংলাদেশি হজযাত্রী হাম ও উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি রাজারহাটে রবী ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: এক মাসে ২শতাধিক গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনূস সরকার সাংবাদিকদের চরমভাবে নির্যাতন করেছে। দেশের ইতিহাসে এতসংখ্যক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও আটকের ঘটনা কোনো সরকারের আমলে হয়নি।
চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল ও মামলা প্রতাহার না করা হয়, তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো–দেশের সব সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে হবে, সাংবাদিক হত্যার বিচার করতে হবে, চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফেরত দিতে হবে, ডিইউজে ও বিএফইউজে অফিস খুলে দিতে হবে, অফিসের টাকাসহ মালামাল লুট করে আগুন দেওয়ার ঘটনার বিচার করতে হবে, জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশের প্রেস ক্লাবের সাংবাদিকদের সদস্যপদ ফেরত দিতে হবে, সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল আদেশ প্রত্যাহার করতে হবে, সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দের আদেশ প্রত্যহার করতে হবে ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘ইউনূসের আমলে শতাধিক সাংবাদিককে জাতীয় প্রেস ক্লাব থেকে বহিষ্কার ও স্থগিত করা হয়েছে।
সেই ক্ষত শুকাতে না শুকাতেই আমাদের সাংবাদিকদের ১৬৬ জনের অ্যাক্রিডিশন কার্ড বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা বাংলাদেশে অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের সাংবাদিক ভাইয়েরা কেউ মৃত্যুপথযাত্রী, কেউ বাড়িতে বন্দি হয়ে এক আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবন যাপন করছেন। কারাবন্দি সাংবাদিকদের মুক্তিসহ চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’
মানববন্ধনে সাংবাদিকদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনের সদস্যসচিব শেখ জামাল বলেন, ইউনূস ক্ষমতা দখল করেই বিভিন্ন শ্রেণি-পেশার মুক্তমনাদের ওপর আঘাত হানেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মাজার, পীর-ফকির আউলিয়ার সমাধি থেকে শুরু করে গণমাধ্যমের ওপর আক্রমণ রাষ্ট্রীয় নীতির অংশ করে নেয় ইউনূসগং। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের ওপর চাপ, হয়রানি ও সহিংসতার অংশ হিসেবে শত শত সাংবাদিককে আইনি হয়রানি, শারীরিক হামলা, মামলা, অ্যাক্রিডিটেশন কার্ডই শুধু বাতিল করা হয়নি, হাজারেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুতি করা হয়েছে। এ ছাড়া সাংবাদিক হত্যায়ও মদদ দিয়েছে তারা।’
তিনি জানান, জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিকসহ সারা দেশে ৪৪৯ জন সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়।
যা এখনো বহাল আছে। এ ছাড়া জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনগুলোর বার্তাপ্রধান ও সাংবাদিকসহ সারা দেশে বিভিন্ন গণমাধ্যমের ১২০০ সংবাদদাতাদের চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় পদ দখল করা হয়েছে। নজিরবিহীনভাবে ১৬৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। জাতীয় প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন প্রেস ক্লাবের ৭০০ জন সদস্যের পদ স্থগিত বা বাতিল করা হয়েছে। অর্ধশতাধিক সাংবাদিকের দেশত্যাগে বেআইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৪৭ জন সাংবাদিকের ব্যাংক হিসাব বেআইনিভাবে বন্ধ রাখা হয়েছে। ইউনূসের আমলে যে নিপীড়ন চলেছে এবং ভবিষ্যতে যেন আর কেউ এমন নির্যাতন-নিপীড়ন করতে না পারে সেই লক্ষ্যে বাংলাদেশের সাংবাদিক সমাজ ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ গড়ে তুলেছে।
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বাক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ জামালের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ইমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেল, নির্বাহী সদস্য সাজেদা হক, এ কে এম ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক রেজাউল কারীম, ডিইউজের নির্বাহী সদস্য রারজানা সুলতানা, রহিমা খানম, রমজান আলী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, শফিউর রহমান, ওয়ারেসুন্নবী খন্দকার, মাজেদুল ইসলাম পাবেল, এস এম কামরুজ্জামান সাগর, শেখ ইমন আহমেদ, নাইমুর রহমান স্বপন, গাজী তুষার আহমেদ, বিউটি রানী, জয়নাল আবেদীন বাপ্পি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা