• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
লাল কেঁচো দিয়ে জৈবসার উৎপাদনে সফল কুড়িগ্রামের কৃষক সাজু মন্ডল লিটারপ্রতি ১৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম এবার ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে জয়া আহসান এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি জয়নুল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সাইক্লোন ফুটবল একাডেমি চিলমারীর শিরোপা জয় রামিসা হত্যা মামলায় আসামি সোহেল ও স্বপ্নার ফাঁসির রায় ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রাক সিডের কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।তারা পৃথক ১৩টি জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে রুপার আট মামলা এবং শাকিলের রয়েছে পাঁচ মামলা।
ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দিয়েছেন আদালত।
এছাড়া তাদের দু’জনকেই একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা