• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
লাল কেঁচো দিয়ে জৈবসার উৎপাদনে সফল কুড়িগ্রামের কৃষক সাজু মন্ডল লিটারপ্রতি ১৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম এবার ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে জয়া আহসান এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি জয়নুল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সাইক্লোন ফুটবল একাডেমি চিলমারীর শিরোপা জয় রামিসা হত্যা মামলায় আসামি সোহেল ও স্বপ্নার ফাঁসির রায় ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রাক সিডের কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

লাল কেঁচো দিয়ে জৈবসার উৎপাদনে সফল কুড়িগ্রামের কৃষক সাজু মন্ডল

প্রহলাদ মন্ডল সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে দুধখাওয়া মৌজার মন্ডলপাড়া গ্রামের কৃষক সাজু মন্ডল লাল কেঁচো ব্যবহার করে পরিবেশবান্ধব জৈবসার উৎপাদনে সফলতা অর্জন করেছেন। দীর্ঘদিনের প্রচেষ্টা, পরিশ্রম ও আগ্রহের মাধ্যমে তিনি বর্তমানে নিজ উদ্যোগে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে তা নিজের কৃষি জমিতে ব্যবহার করছেন। রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈবসারের ব্যবহার বাড়াতে প্রায় চার বছর আগে পরীক্ষামূলকভাবে লাল কেঁচো দিয়ে সার উৎপাদন শুরু করেন কৃষক সাজু মন্ডল। ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তিনি মানসম্মত জৈবসার উৎপাদনে সফল হয়েছেন।
রোববার(৭জুন) এ বিষয়ে সাজু মন্ডল জানান, লাল কেঁচোর মাধ্যমে উৎপাদিত জৈবসার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের উৎপাদন ভালো রাখতে সহায়তা করে। বর্তমানে তিনি উৎপাদিত সার নিজের কৃষি জমিতে ব্যবহার করছেন এবং এর সুফলও পেয়েছেন। চলতি বছরে তিনি প্রায় ১২ মণ জৈবসার উৎপাদনের আশা করছেন। তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে তিনি বাণিজ্যিকভাবে জৈবসার উৎপাদনের উদ্যোগ নিতে চান। এ বিষয়ে সাজু মন্ডল বলেন, কৃষি বিভাগের সহযোগিতা পেলে আমি বৃহৎ পরিসরে জৈবসার উৎপাদন করে এলাকার কৃষকদের কাছে সরবরাহ করতে পারব। এতে একদিকে যেমন পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে উঠবে।  অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। এলাকার কৃষকরা সাজু মন্ডলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে এ ধরনের উদ্যোগ কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, “রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভার্মি কম্পোস্টের ব্যবহার বাড়ানো প্রয়োজন। এই সার ফসলি জমির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাজু মন্ডলের মতো উদ্যোক্তারা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা