• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে দুর্যোগ কবলিত তিন ইউনিয়নে উদ্ধার উপকরণ বিতরণ ভূরুঙ্গামারীতে প্রতারণার সময় এক ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন, ৭ টি অবৈধ ড্রেজার জব্দ কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে দুর্যোগ উদ্ধার সামগ্রী বিতরণ আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম

ভূরুঙ্গামারীতে প্রতারণার সময় এক ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতারণার সময় এক ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। আটক ওই ব‍্যক্তির নাম মমিনুল ইসলাম (২৯)।শনিবার (১৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

গ্রেফতার মমিনুল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভাণ্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি ডিবি পুলিশের পরিচয়ে দীর্ঘদিন বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।পুলিশ জানায়, মমিনুল ডিবি পুলিশ পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন। তিনি নিরীহ মানুষকে কখনো মাদক মামলার আসামি, কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলা রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার সময় মমিনুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনুনিক ব্যবস্হা প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা