• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর

জয়নুল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সাইক্লোন ফুটবল একাডেমি চিলমারীর শিরোপা জয়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১০৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে উলিপুর লালদলকে ১-০ গোলে হারিয়ে জয়নুল আবেদীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাইক্লোন ফুটবল একাডেমী চিলমারী।
ফুটবল উন্নয়ন সমিতি চিলমারী’র আয়োজনে শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে উভয় দলের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে চাপ সৃষ্টি করে। খেলার ৫০তম মিনিটে সাইক্লোন ফুটবল একাডেমীর খেলোয়াড় সাব্বির হোসেনকে বিপজ্জনক ট্যাকল করলে ম্যাচ রেফারি মোহাম্মদ আলী সরাসরি লাল কার্ড দেখিয়ে উলিপুর লালদলের খেলোয়াড় এরশাদকে মাঠের বাইরে পাঠান। এরপর ১০ জনের দলে পরিণত হয় উলিপুর লালদল।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে সাইক্লোন ফুটবল একাডেমি আক্রমণের গতি বাড়ায়। ম্যাচের ৬০তম মিনিটে সাব্বির হোসেনের করা একমাত্র গোলেই এগিয়ে যায় সাইক্লোন ফুটবল একাডেমি। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
নির্ধারিত সময় শেষে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সাইক্লোন ফুটবল একাডেমী চিলমারী শিরোপা ঘরে তোলে।
ফাইনাল খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাইক্লোন ফুটবল একাডেমী সাব্বির হোসেন। অসাধারণ নৈপূণ্য ও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন একই দলের ইমারন হোসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ট্রফি হাতে বিজয়োল্লাসে মেতে ওঠেন সাইক্লোন ফুটবল একাডেমির খেলোয়াররা।
এর আগে ফাইনাল খেলার সভাপতি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন ও প্রধান অতিথি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু হানিফা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, গ্রামীণ ফুটবল বিল্পবী জালাল উদ্দিন লাইজু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম সবুজ, জোবাইদুল ইসলাম সুইট, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি এমামুল এহসান জাকির প্রমূখ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন, রেফারি মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন, সহকারী রেফারি মাহিন ও মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা