• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ঝুঁকিয়া খাল পুনঃ খনন কর্মসুচির উদ্বোধন Click to teach Gmail this conversation is important

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। ১০ ই মে রোববার দুপুরে খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা , সিনিয়ার সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াত নেতা ফেরদৌস হোসেন প্রমুখ। উল্লেখ্য, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা