• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

কবির বকুলের হাতে বিটিভির ঈদ আনন্দমেলা

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিনোদন ডেস্ক: গত ঈদুল ফিতরে মৌলিকত্ব না থাকলেও বাংলাদেশ টেলিভিশনে বেশ কিছু ঈদ অনুষ্ঠানমালা প্রচারিত হয়েছিলো। তবে এবারে ঈদুল আজহায় নতুন আয়োজনের খবর না পাওয়া গেলেও আজ বৃহস্পতিবার ‘ঈদ আনন্দমালা’ অনুষ্ঠানের খবর পাওয়া গেছে পদ্মাসেতু উদ্বোধনের থিমসং কান্ডে সমালোচিত গীতিকার কবির বকুলের পোস্টে।
পোস্টে ভক্তদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ছবিও প্রকাশ করেন ছয় বারের জাতীয় পুরস্কারজয়ী এই গীতিকার। অনুভূতি প্রকাশ করে তিনি লিখেন, কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবারের বিটিভির ঈদ আনন্দমেলার প্রধান আকর্ষণ। আমার পরিকল্পনা ও পরিচালনায় ঈদ আনন্দমেলা উপস্থাপনা করেছেন আফরান নিশো। ঈদ আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনে।
জানা গেছে, অর্থ তারল্য সংকটে থাকা বিটিভিতে দুই মাসের অধিক সময় ধরে নতুন অনুষ্ঠান রেকর্ডিং বন্ধ রয়েছে। ধারাবাহিক, তথ্যচিত্রসহ একাধিক অনুষ্ঠানের নির্মাতারা বিটিভিতে ধরনা দিয়েও পাওনা পাচ্ছেন না, কেউ কেউ চেক পেলেও ব্যাংকে বাউন্স হচ্ছে আর এতে করে বিপাকে পড়েছেন বিটিভি কর্তৃপক্ষ। অনুষ্ঠান করে পারিশ্রমিক বকেয়া থাকায় ফুঁসছেন প্ল্যানাররা। তাদের অভিযোগ, আমাদের পাওয়ানা দিতে পারছে না অথচ কাড়ি কাড়ি টাকা খরচ করে ঈদ আনন্দমেলা করা হচ্ছে কোন বিবেচনায়? আমাদের পাওনা টাকা দিলে ঈদটা পরিবার নিয়ে হাসিমুখে কাটাতে পারতাম।
প্রসঙ্গত, কবির বকুলের বিরুদ্ধে ২০২২ সালে পদ্মাসেতু উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে থিমসংয়ে সুকান্ত ভট্টাচার্যের ‘দুর্মর’ কবিতার লাইন নিজের গানে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিলো। এ নিয়ে আজকালের খবরে ‘কবির বকুলের লেখা পদ্মাসেতুর থিম সংয়ে সুকান্তের লাইন’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিলো ওই সময়ে। ওই প্রতিবেদনে স্বাধীনতা পদকজয়ী গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, গীতিকার মুন্সী ওয়াদুদ কবির বকুলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা