• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত

অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

Reporter Name / ১৭৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

গোলাম মোস্তফা রাঙ্গা:কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের পাকা ধানের জমিসমূহ পানিতে ডুবে যায়। শ্রমিকের অভাবে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। ১৪ মে উক্ত গ্রাম হতে একজন ভিডিপি সদস্য পাকা ধানের জমি পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ার একটি ভিডিও রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন কে জানায়। উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন বিষয়টি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে জানায় এবং পরবর্তী নির্দেশনা মোতাবেক ১৫ মে সকালে উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন উমরমজিদ ইউনিয়নের ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য নিয়ে পানিতে থাকা শ্রী রিপন চন্দ্রের পাকা ধান কেটে দেয়। এমন উদ্যোগ দেখে জমির মালিক ও স্থানীয় ব্যাক্তিবর্গ অনেক আনন্দিত হয়ে তাদের প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা