• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২ রংপুর অঞ্চলের রাজবংশী ভাষা সংরক্ষণে তৈরি হচ্ছে অভিধান রাজারহাটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলে অলআউট বাংলাদেশ সেচ ব্যবস্থার উন্নয়ন করলে দেশে খাদ্যের কোনো কষ্ট হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন কুড়িগ্রামের রাজারহাটে মাইলস ফিড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‌কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে। একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের তিনটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তার সরকারের নানা উন্নয়ন ও কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।
এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে।
জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা