• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম বাসা থেকে অবৈধ প্রসাধনী সামগ্রি ও বাসমতী চাল জব্দ রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২ রংপুর অঞ্চলের রাজবংশী ভাষা সংরক্ষণে তৈরি হচ্ছে অভিধান রাজারহাটে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত লিটনের সেঞ্চুরিতে ২৭৮ রান তুলে অলআউট বাংলাদেশ সেচ ব্যবস্থার উন্নয়ন করলে দেশে খাদ্যের কোনো কষ্ট হবে না: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ১৭ মে’২০২৬ইং রবিবার সকাল ১১ ঘটিকায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১৭ থেকে ১৯ মে মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা শাহাদাত শাহরিয়ার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সবুজ পাড়া জামে মসজিদের ইমাম শফিউল আলম, পাইকার ভিটা জামে মসজিদের ইমাম আঃ কাইয়ুম ও বৈরাগীর বাজার জামে মসজিদের ইমাম নাজমুল হাসান প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর সাগর ইসলাম, রোকন উদ দৌলা, নাজমুল হাসান। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা