• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন নাগেশ্বরীতে এক মাসে ভেঙেছে তিন শতাধিক ঘরবাড়ি উলিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করলেন জেলা প্রশাসক এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না রাজারহাটে ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শনে ইউএনও, গঠন হলো তদন্ত কমিটি আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন কুড়িগ্রামের দুই যুবক

কুড়িগ্রামে ১ মন পঁচা মহিষের মাংস জব্দ, ভ্রাম্যমান আদালতে মাটিচাপা দিয়ে বিনষ্ট

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ১ মন পচা ও অর্ধগলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংসগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৩৮কেজি মহিষের মাংস জব্দ করেন। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা মহিষের মাংস পরীক্ষা করে তা পঁচা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কসাই আবুল কালাম (৫০) প্রায় ২০ দিন আগের অবিক্রীত মহিষের মাংস দীর্ঘদিন সংরক্ষণ করেন। বৃহস্পতিবার(২১মে) সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কসাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী মাংসগুলো জব্দ করা হয়। ওই দিন রাজারহাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত পঁচা মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন ডা. রুজিনা আক্তার ও স্যানিটারি ইন্সপেক্টর আ. লতিফ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা