• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে আলোচিত চাকিরপশার বিল রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম দাগ নম্বরেই মিলবে বিলের জমির তথ্য, কমবে দখল ও প্রতারণা কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের বাইরে গুলি, নিহত ১ কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল রামিসা হত্যার বিচার এক মাসেই নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন চিলমারীতে “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ” অভিযানের উদ্বোধন

কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি) এর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম।
গ্রাসরুট ফুটবল ডে’ উপলক্ষে জেলার ৯ উপজেলার ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে নানা ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচিতে মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে।
পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ ও অংশগ্রহণ ভবিষ্যতে দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা