• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত ভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের

ভূরুঙ্গামারীতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল লতিফ,  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৪০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগ তিলাই ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় জৈব সার ও বলাইনাশক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন ব্র্যাকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ফসল চাষের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। কৃষির উন্নয়নে ব্র্যাক উন্নত জাতের বীজ বাজারজাতকরণ করে। রাসায়নিক সার ও কীটনাশকের অধিক ব্যবহার কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। অপরদিকে অধিকমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে চাষ করা কৃষি পণ্য মানব দেহের জন্য ক্ষতিকর।
কৃষক শহিদুল ইসলাম ও সাইদুর রহমান  বলেন, অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। পরিবেশ নষ্ট হয়। কৃষকের শ্বাসকষ্ট ও ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। বেশিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে ফসল চাষ করা হলে তা মানুষের শরীরের ক্ষতি করে।
তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কর্মশালায় সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, অ্যাসোসিয়েট সেলস অফিসার বিজয় হোসাইন, বীজ ব্যবসায়ী কাওছার আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ। পরে কর্মশালায় উপস্থিত কৃষকদের ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা