• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থীসহ ২জন গ্রেফতার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির এক শিক্ষার্থীসহ তার কথিত সৎ ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের আছিয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুন (১২) এবং তার সৎ ভাই পায়েল (২২)। নাদিরা বগুড়ার কাহালু থানার বুরুল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে এবং পায়েল বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আব্দুল কাদেরের ছেলে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, তাদের একটি টহলদল ওই স্থানে সন্দেহভাজন একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালায়। এ সময় অটো রিক্সার আরোহী ওই মেয়েটির স্কুল ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো গাজা উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা সৎ ভাই পরিচয়ধারী পায়েলকে আটক করা হয়। তবে অটোতে তাদের সাথে থাকা অন্যরা সুযোগ বুঝে পালিয়ে যায়।
মেয়েটি জানায়, তার বাবা তাকে বালারহাটের অজ্ঞাত এক আত্মীয় বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। সেখানে তারা কয়েকদিন অবস্থান করে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল।
অন্যদিকে পায়েল জানায়, তিনি গরুর রাখাল। লালমনিরহাট সদরের বড়বাড়ি হাটে গরু নিয়ে এসেছেন। সময় হাতে থাকায় বালারহাটে এসে বাবা ও বোনের সাথে দেখা করে একসাথে লালমনিরহাট এর উদ্দেশ্যে রওনা দেন।
পুলিশ জানায়, এর নেপথ্যে কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক এবং সমাজের জন্য হুমকি স্বরূপ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো ব্যক্তি বা মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা