• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৩৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের  ভুরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ওই নারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

শুক্রবার (১৭জুলাই) বিকেলে  সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এবং স্থানীয় জনগণের সহায়তায় সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২শ ৯০ টাকা উদ্ধার করা হয় । জব্দকৃত আলামতের আনুমানিক মোট মূল্য ৫৬ হাজার ২শ ৯০ টাকা। পুলিশ জানিয়েছে, আটক ওই নারী দীর্ঘদিন যাবত পোল্ট্রি মুরগির দোকানের ব‍্যবসার আঁড়ালে মূলত ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন। সোনাহাট স্থল বন্দরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ নানা রকমের অসামাজিক কর্মকাণ্ড করে আসছিলেন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দী। সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেত। অবশেষে শুক্রবার দুপুরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ওই নারী মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা