• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
অমিতাভের পর ‘ক্রোড়পতি’র সঞ্চালনায় মাধুরী? ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এি- বার্ষিক কমিটি গঠিত সভাপতি নুরুল সম্পাদক আশিকুর কুড়িগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে আম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের ফুলবাড়ীতে গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থীসহ ২জন গ্রেফতার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা ‘শেষ’ বিশ্বকাপে মুখোমুখি হবেন মেসি-রোনালদো?

অমিতাভের পর ‘ক্রোড়পতি’র সঞ্চালনায় মাধুরী?

বিনোদন ডেস্ক / ৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মারাঠি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন হোনার ক্রোড়পতি’ নিয়ে বর্তমানে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই শো’র আগামী সিজন সঞ্চালনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। তবে এই খবর ঘিরে অভিনেত্রীর ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
এতদিন বর্ষীয়ান অভিনেতা শচীন খেড়েকর এই শো’র সঞ্চালনার দায়িত্বে ছিলেন। তাঁর শান্ত ব্যক্তিত্ব এবং প্রতিযোগীদের সঙ্গে সহজ মেলামেশার ধরন দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। শচীন খেড়েকর মারাঠি দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে এখন যদি মাধুরী দীক্ষিত এই শো’র হাল ধরেন, তবে তা হবে মারাঠি টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য এক বড় চমক।
বলিউডের অন্দরের খবর, মাধুরীর সঙ্গে নাকি এ নিয়ে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। মাধুরী দীক্ষিতের মতো একজন তারকার উপস্থিতি এই কুইজ শো’কে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। শুধু হিন্দি ভাষী নয়, মারাঠি দর্শকদের কাছেও মাধুরী ভীষণ জনপ্রিয়।
প্রসঙ্গত, মাধুরী দীক্ষিত আগে বিভিন্ন রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে কাজ করেছেন। তবে কুইজ শো’র সঞ্চালনায় এবার প্রথম দেখা যেতে পারে তাঁকে। যদিও বর্তমানে পুরো বিষয়টি আলোচনার স্তরেই রয়েছে। চুক্তি চূড়ান্ত হবে কি না, তা সময়ই বলবে। তবে মাধুরীর নাম সামনে আসার পর থেকেই এই শো’র আগামী সিজন নিয়ে দর্শকদের আগ্রহ বহুগুণ বেড়ে গেছে। একদিকে হিন্দিতে যেমন অমিতাভ বচ্চন এই কুইজ শো’কে এক অন্য মাত্রা দিয়েছেন, তেমন মারাঠিতে মাধুরীও তাঁর জাদু ছড়াবেন কিনা, এখন সেটাই দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা