• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ১১৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর কাছে আটকে গেল তারা। ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচ। ইসমাইল সাইবারি ২১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন মরক্কোকে। ৩২ মিনিটে গোল শোধ করেন ভিনিসিয়াস।
ম্যাচ শুরু হওয়ার পর প্রথম ১৫ মিনিট দেখে ব্রাজিল সমর্থকরা নিশ্চিতভাবেই হতাশ ছিলেন। সেলেসাওদের এই দুর্বলতা বুঝতে সময় লাগেনি মরক্কোর। তাই শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা। ডান দিক, বাঁ দিক, মাঝমাঠ— মাঠের প্রায় সব জায়গাতেই তখন লাল জার্সির দাপট। ব্রাজিলের ফুটবলাররা দিশেহারা হয়ে পড়েছিলেন।
ম্যাচের শুরু থেকে ড্রাম বাজানো ব্রাজিলীয় সমর্থকরা তখন নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে নিস্তব্ধ। ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোল করার সময় ব্রাজিলের রক্ষণ থমকে গিয়েছিল। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে ঘাড়ের কাছে নিয়ে যে গোল সাইবারি করলেন, তা শিক্ষানবিশ ফুটবলারদের কাছে ‘ফিনিশিং’য়ের আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে।
গোল হজম করার আগেই ব্রাজিলের খেলায় কিছুটা বদল এসেছিল। প্রথম ১৫ মিনিটে যে মিস পাসের ছড়াছড়ি, দিশাহীন ফুটবল তারা খেলছিল, তা থেকে সরে এসে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল খেলা। গোল খাওয়ার পরও তারা খেলা পাল্টায়নি। তারই ফসল ভিনিসিয়াসের গোল। বাঁ দিকে প্রায় কর্নার ফ্ল্যাগের কাছে বল পেয়েছিলেন। কাট করে ভেতরে ঢুকতে ঢুকতে ডান পায়ে যে শটে গোল করলেন, তা অনেক দিন মনে থেকে যেতে বাধ্য।
এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের চেষ্টা করলেও কেউ সফল হয়নি। ফলে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিল সমর্থকদের। আর বাংলাদেশে রাত জেগে খেলা দেখা ব্রাজিল ভক্তদের আজ রোববার অফিস-আদালতে মন খারাপ থাকারই কথা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা