• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক / ১৯৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’  চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি সম্পূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ওই বার্তায় তিনি হরমুজ প্রণালী টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন।
ট্রাম্প স্পষ্ট করে লেখেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন! আমি এই মুহূর্তে হরমুজ প্রণালী সম্পূর্ণ টোল-মুক্তভাবে উন্মুক্ত করার এবং একই সাথে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের পূর্ণ অনুমোদন দিচ্ছি। বিশ্বের সব জাহাজ, আপনাদের ইঞ্জিন চালু করুন। তেলের প্রবাহ শুরু হতে দিন!
পরে আরও একটি পোস্টে ট্রাম্প লেখেন, এই দুর্দান্ত চুক্তিটি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে। অনেক প্রেসিডেন্ট ইরানের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করেছেন; তবে তারা আমার আগে সেটা করতে ব্যর্থ হয়েছেন। এই অঞ্চলের নেতারা প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছেন, যিনি প্রকৃত শান্তি অর্জনে সাহায্য করতে পারেন। মাইন অপসারণের উদ্দেশ্যে শুক্রবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রণালীটি খুলে দেওয়ার ফলে এই অঞ্চল এবং সারা বিশ্বের জন্য আবারও দুই প্রান্ত দিয়েই তেলের প্রবাহ শুরু হবে।
ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লেখেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ সকল সম্মুখে, লেবানন সহ, সামরিক অভিযানের তাৎক্ষণিক এবং স্থায়ী বন্ধ ঘোষণা করেছে।
তবে ইরানি সংবাদ মাধ্যম মেহর নিউজ বলছে, শেহবাজ শরীফের মধ্যস্থতায় ট্রাম্প এই ‘শান্তি চুক্তি’ হয়েছে বলে দাবি করলেও ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট বার্তা দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা