• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ, কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন, শ্রমিক সংকটে আমন ধান কাটায় বিলম্ব কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা