• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Headline
বিএসএফ’র পুশ-ইন চেষ্টার শিকার রৌমারী সীমান্তের শুন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক ঐতিহাসিক সফরে কাল কুয়ালালামপুর যাবেন তারেক রহমান কুড়িগ্রামের রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরুজা, সম্পাদক হাছনা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টা:  ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর অপর ৫জন রয়েছে শুন্য রেখায় রাজারহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সততা ও নৈতিকতা চর্চার আহ্বান রাজারহাট ইউএনও’র কেইনের জোড়া গোলে আট ও আঠারোর হারের শোধ নিলো ইংল্যান্ড প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর সই হতে পারে ২ সমঝোতা স্মারক ও ২ ‘নোট অব এক্সচেঞ্জ’ জনগণের হক কাউকে লুটতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টা:  ৫ দিন পর ৪ জনকে থানায় হস্তান্তর অপর ৫জন রয়েছে শুন্য রেখায়

পিএম সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:  / ২৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছে আরও ৫ জন।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের জানায়, অপর ৫ জন এখনো রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সীমান্তে আটকে থাকা ৫ জনের নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
এর আগে, গত রোববার(১৪জুন) ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা