• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল জহির উদ্দিন স্বপনের ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশু রোগী ও অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছে ভাঙা-গড়ার খেলায় চরের জীবন: কুড়িগ্রামের নদীভাঙন, মানুষের সংগ্রাম ও সম্ভাবনার নতুন দিগন্ত হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ভূরুঙ্গামারীতে দুইজন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরুজা, সম্পাদক হাছনা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৯২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে পূর্ব ঘোষিত কমিটি সংশোধন করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ জাতীয়াতাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেশমা সুলতানা ও সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মনোনীত হয়েছেন ভূরুঙ্গামারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হাছনা খাতুন। এছাড়া কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ছয়জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, তিনজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, দুইজন সহ-দপ্তর সম্পাদক, একজন অর্থ বিষয়ক সম্পাদক, একজন সমাজ সেবা বিষয়ক সম্পাদক ও সাতজন সদস্য রয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা আফরুজা আহমেদ বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভূরুঙ্গামারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল উপজেলার নারীদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে যুক্ত করতে নিরলস ভাবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা