• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

কুড়িগ্রামে চাকিরপশার বিলে ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ রোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
বিশেষ অভিযানের নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমান। অভিযানকালে চাকিরপশার বিলের বিভিন্ন স্থানে স্থাপন করা ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল শনাক্ত করে তা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকার্য সম্পন্ন করে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হয়, যা প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনাও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ করায় জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জাল অপসারণ ও জব্দ করার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা